বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে পাকিস্তানের টানা দ্বিতীয় জয় 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সাহিবজাদা ফারহানের ঝলমলে ইনিংস আর বোলিংয়ে উসমান তারিকের নিয়ন্ত্রিত স্পেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল দলটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কলম্বোতে ‘এ’ গ্রুপের ম্যাচে ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৮ রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে শক্ত ভিত গড়ে দেন ওপেনার সাহিবজাদা ফারহান। ৪১ বলে ৭৩ রানের এক ঝলমলে ইনিংস খেলেন তিনি। এছাড়া বাবর আজমের ৪৬ আর শাদাব খানের ১২ বলে ৩০ রানের ক্যামিওতে ১৯০ রানের বড় সংগ্রহ পায় দলটি। যুক্তরাষ্ট্রের হয়ে ৪ উইকেট নেন শাডলি ভ্যান শালকউইক।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আত্মবিশ্বাসী হলেও মাঝের ওভারে ছন্দ হারায় যুক্তরাষ্ট্র। পেনিং জুটিতে ৪২ রান উঠলেও পঞ্চম ওভারে আন্দ্রিস গুসকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ নাওয়াজ।

অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ব্যর্থ হলে চাপ বাড়ে দলের ওপর। শায়ান কিছুটা প্রতিরোধ গড়লেও অর্ধশতকের এক রান আগে থামতে হয় তাকে।

মাঝের দিকে মিলিন্দ কুমার ও শুভাম রঞ্জন জুটি গড়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন। তবে ১৬তম ওভারে উসমান তারিক সেই জুটি ভেঙে দিলে ম্যাচ কার্যত পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। শুভাম রঞ্জন শেষ পর্যন্ত ফিফটি করলেও প্রয়োজনীয় রান তুলতে পারেনি যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের বোলিংয়ে উসমান তারিক ২৭ রানে নেন ৩ উইকেট। শাদাব খান পান দুটি উইকেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X