বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের’ স্কোয়াড-সূচি প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
ডান দিক থেকে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং আকবর আলী ।। এনপিবি গ্রাফিক্স
expand
ডান দিক থেকে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং আকবর আলী ।। এনপিবি গ্রাফিক্স

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। নানা আলোচনা-সমালোচনার পর অবশ্য বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নতুন টুর্নামেন্টের ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার নাম দেওয়া হয় ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

আগেই জানানো হয়েছিল তিনটি দলের সমন্বয়ে এ টুর্নামেন্টটি আয়োজন করা হবে। এবার এই টুর্নামেন্টের স্কোয়াড এবং সূচিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টে অংশ নেবে ৩ দল - ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ।

একনজরে ৩ দলের স্কোয়াড :

ধূমকেতু একাদশ লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ : আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে তিন দলের এই টুর্নামেন্ট। প্রথম দিন মাঠে নামবে ধূমকেতু এবং দুরন্ত। পরের দিন ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুর্বার। ৭ ফেব্রুয়ারি দুরন্তর বিপক্ষে খেলবে দুর্বার। ৯ ফেব্রুয়ারি সেরা দুই দল খেলবে ফাইনালে।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X