

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করল সফরকারীরা। এর আগে ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা।
মঙ্গলবার( ৩ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের শুরুতেই বেন ডাকেট ফিরে যান মাত্র ২ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। অধিনায়ক জস বাটলার ২৫ রান করে থিকশানার বলে আউট হলে চাপ আরও বেড়ে যায় ইংল্যান্ড শিবিরে।
তবে পরিস্থিতি সামলে একপ্রান্ত আগরে রাখেন স্যাম কারান। ৪৮ বল খেলে ৫৮ রানের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা মারেন তিনি। শেষদিকে লিয়াম ডসন ২০ বলে করেন ১৪ রান। কারানের ইনিংসেই ভর করে ৯ উইকেটে ১২৮ রানের সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা।
শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন দুশমান্থা চামিরা। মাথিশা পথিরানাও পান ২টি উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। কোনো রান না করেই আউট হন ওপেনার কামিল মিশারা। এরপর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ১২ বলে ২৩ রানের এক ঝড়ো ইনিংস খেললেও সেটি বড় করতে পারেননি। কুশল মেন্ডিস ২৬ বলে ২৬ রান করলেও মিডল অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো।
একের পর এক উইকেট পড়তে থাকায় রান তাড়ায় ছন্দ হারায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জ্যাকব বেথেল। ৩.৩ ওভারে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। উইল জ্যাকস ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩টি এবং আদিল রশিদ ২৫ রান দিয়ে নেন ১টি উইকেট।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। এই জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কা সফরের টি–টোয়েন্টি পর্ব নিখুঁতভাবে শেষ করল ইংল্যান্ড।
মন্তব্য করুন
