

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত এ দলে সবশেষ ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা প্রমোদ মাদুশান এবং ধনঞ্জয়া ডি সিলভাকে বাদ পড়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) এ দল ঘোষণা করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে তেমন কোনো চমক নেই। ব্যাটিং ইউনিটে পাভান রাথনায়েকের সাথে চেনা মুখদের নিয়েই স্কোয়াড সাজানো হয়েছে। বর্তমানে কেবল টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ কুশল পেরেরা রয়েছেন। সাথে পাথুম নিসাঙ্কা, কামিল মিশারারাও রয়েছেন।
লঙ্কানদের পেস ইউনিটের নেতৃত্ব দেবেন ইশান মালিঙ্কা। চোটের শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত দলে রয়েছেন তিনি। এছাড়া এই ইউনিটে আরও থাকছেন দুশমন্থ চামিরা এবং মাথিশা পাথিরানা।
স্পিন ইউনিটে দুনিথ ভেল্লালাগে ছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন। পার্ট টাইমার হিসেবে রয়েছেন চারিথ আসালাঙ্কা।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে ‘বি’ গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা। এই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান।
আগামী ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ১২ ফেব্রুয়ারি ওমান এবং ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রাথনায়েকে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।
মন্তব্য করুন
