শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নক আউটে ভারতের মুখোমুখি হলে কি করবে পাকিস্তান? 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ ‘বয়কট’ করছে পাকিস্তান। দুই সপ্তাহের জল্পনার পর অবশেষে দেশটির সরকারের সবুজ সংকেতের পর এমন সিদ্ধান্ত নেই তারা। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে অংশ নিবে বাবর-সালমানরা।

টুর্নামেন্টের এবারের আসরে গ্রুপ ‘এ’তে পড়েছে পাকিস্তান। একই গ্রুপে আছে ভারত, নামিবিয়া, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস।

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা আছে ভারত-পাকিস্তানের। এ ম্যাচটি যদি শেষ পর্যন্ত পাকিস্তান না খেললেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। তবে সেক্ষেত্রে গ্রুপের বাকি ম্যাচগুলো তাদের জিততে হবে, একই সঙ্গে ভারতের দিকেও তাকিয়ে থাকতে হবে।

যদি পরের রাউন্ডগুলোতে সমীকরণ মিলিয়ে পাকিস্তান টিকে যায় তাহলে আবারও ভারতের সঙ্গে দেখা হতে পারে তাদের। ফলে প্রশ্ন উঠেছে, যদি নক আউট পর্বে ভারতের বিপক্ষে খেলতে হয় তাহলে তখনও কি একই সিদ্ধান্ত নেবে পাকিস্তান?

ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও একই প্রশ্ন তুলে বলেছেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসি কী প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় আছি। আমি আইনগত অবস্থান সম্পর্কে বা অগ্রাধিকার কীভাবে কার্যকর হয় তা জানি না। যাই হোক, ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?’

পিসিবির এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সে ক্ষেত্রেও সরকারের সিদ্ধান্তই মেনে চলবেন তারা।

তিনি বলেন, ‘পাকিস্তান যে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে না সেই সিদ্ধান্ত পাকিস্তানের সরকার নিয়েছে। ফলে নক আউট পর্বে যদি ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, সে ক্ষেত্রে কী হবে, সেই সিদ্ধান্তও সরকার নেবে। সরকার যা নির্দেশ দেবে আমরা সেটাই মেনে চলব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup