

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের সবগুলো ম্যাচ খেলার কথা পাকিস্তানের। এবারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে দলটি। একই গ্রুপে আছে ভারত, নামিবিয়া, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস।
সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ। তবে নির্ধারিত এ ম্যাচ ‘বয়কটের’ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গ্রুপ পর্বে পাকিস্তান ছাড়া নিজেদের বাকি ম্যাচগুলো নিজেদের ঘরের মাঠে খেলার কথা ভারতের। শুধু পাকিস্তানের বিপক্ষে খেলার জন্যই শ্রীলঙ্কার যাওয়ার কথা তাদের। এখন পাকিস্তান ম্যাচটি খেলবে না জানিয়ে দেওয়ার পর ভারত কী করবে?
এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছে, ভারত তাদের নির্ধারিত সূচি মেনেই সবকিছু করবে। তারা ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সব প্রটোকল মেনে চলবে।
তিনি আরও বলেন, ‘নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে এবং সময়মতো স্টেডিয়ামে পৌঁছাবে। এরপর ম্যাচ রেফারি কর্তৃক খেলাটি বাতিল ঘোষণার জন্য অপেক্ষা করবে।’
মন্তব্য করুন

