বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দ্য পাকিস্তান’: কি বার্তা দিচ্ছে? 

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
পাকিস্তান ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত
expand
পাকিস্তান ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। গুঞ্জন আছে, বাংলাদেশকে সংহতি জানিয়ে এবারের এই টুর্নামেন্টটি বয়কট করবে দেশটি।

এনিয়ে আগামীকাল (সোমবার) চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দেওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে পাকিস্তানের সংবাদমাদ্যম জিও সুপার বলছে, এ বিষয়ে আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

জিও সুপার বলছে, পাকিস্তান বিশ্বকাপে যাবে কি না, এই সিদ্ধান্তের জন্য আজ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

জানা গেছে, রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এ বৈঠক। জিও নিউজ জানিয়েছে, এই বৈঠকেই চূড়ান্ত হবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে, নাকি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করবে।

অথবা বিশ্বকাপ খেললেও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে কী কী পদক্ষেপ নেবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরাও, সেই সিদ্ধান্তও জানা যাবে আজ।

এর আগে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানানোর পর নানা ঘটনা প্রবাহের মধ্যে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল আইসিসি।

এদিকে বিশ্বকাপ ব্যস্ততা নেই বলে বিসিবি ক্রিকেটারদের জন্য একটি টুর্নামেন্ট আয়োজন করছে। ‘অদম্য বাংলাদেশ টি-২০ কাপ’ নামে ওই টুর্নামেন্টে মোট ৩ দল অংশ নিচ্ছে। আড়াই কোটি টাকার প্রাইজমানির টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া তিনটি দল হলো- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।

জিও সুপার বলছে, পাকিস্তান বিশ্বকাপে না খেললে বিকল্প পরিকল্পনা ভেবে রেখেছে পিসিবি। ক্রিকেটারদের জন্য ৪ দলের একটি টুর্নামেন্ট (দ্য পাকিস্তান) আয়োজন করবে তারা। এই টুর্নামেন্টে খেলবে শাহিন্স, অনূর্ধ্ব ১৮ দল এবং আরও দু’টি দল। পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের এসব দলে ভাগ করে প্রতিযোগিতা আয়োজনের চিন্তাভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X