মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি, কে কোন দায়িত্বে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা-ফাইল ছবি
expand
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা-ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপদেষ্টাদের নিয়োগের এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রীর পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। আর মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনার মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজি, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X