বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চলমান জটিলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে ইতোমধ্যে আইসিসির পক্ষ থেকে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) অনলাইন বৈঠকের মাধ্যমে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

আজকের বৈঠকে আইসিসির মাধ্যমে বিসিসিআই বাংলাদেশ দলকে ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে।

তবে এমন প্রস্তাব এলেও নিজেদের অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা কম বলে জানিয়েছে বিসিবি।

বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকায় সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।

এর আগে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না -এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে ভারতের বোর্ডের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি।

তিনি জানান, যেহেতু এটি আইসিসির টুর্নামেন্ট, তাই সব ধরনের যোগাযোগ আইসিসির মাধ্যমেই হওয়া উচিত।

সূত্র: প্রথম আলো

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup