

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ফলোয়ার হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতিবার পেজ রিফ্রেশ করলেই ফলোয়ার সংখ্যায় ভাটা দেখা যাচ্ছে বলে মন্তব্য করছেন অনেক সমর্থক।
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর শুধু সেটুকুতেই থেমে থাকেনি ফ্র্যাঞ্চাইজিটি; মুস্তাফিজকে ঘিরে আগে প্রকাশিত ফেসবুক ও ইনস্টাগ্রামের সব পোস্টও সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশি ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
আইপিএলের দলগুলোর মধ্যে বাংলাদেশে কেকেআর দীর্ঘদিন ধরেই সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিত। একসময় এই দলের নিয়মিত সদস্য ছিলেন সাকিব আল হাসান, যার হাত ধরে দল দুটি আইপিএল শিরোপা জেতে। পরে লিটন দাসও কলকাতার জার্সিতে মাঠে নেমেছেন।
চলতি মৌসুমের আগে এই দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের আগ্রহ আরও বেড়ে যায়, কারণ ৯ কোটি ২০ লাখ রুপি ব্যয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কেকেআর।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আকস্মিক সিদ্ধান্তের প্রেক্ষিতে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুস্তাফিজকে নিয়ে করা সব কনটেন্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এই আচরণকে অসম্মানজনক হিসেবে দেখছেন অনেক ভক্ত।
এর ফলেই কেকেআরের প্রতি দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসা হারাতে শুরু করেছেন মুস্তাফিজের সমর্থকরা এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসন্তোষের প্রতিফলন ঘটছে ফলোয়ার কমে যাওয়ার মধ্য দিয়ে।
মন্তব্য করুন
