

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলল ওমান। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রান আটকাতে না পারলেও দলটির বড় প্রাপ্তি ভারতের আট উইকেট তুলে নেওয়া। যা গ্রুপ পর্বে পাকিস্তানও করতে পারেনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ভারত। বোলিং সহায়ক উইকেটে শুরুটা ভালো করতে পারেনি তারা। দ্বিতীয় ওভারে ওপেনার শুভমন গিল মাত্র ৫ রানে ফেরেন। তবে অপর ওপেনার অভিষেক শর্মা ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, যাতে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।
তিনে নামা সানজু স্যামসন দলের পক্ষে সর্বাধিক ৫৬ রান করেন (৪৫ বলে)। তার ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। এছাড়া অক্ষর প্যাটেল ১৩ বলে ২৬ এবং তিলক ভার্মা ১৮ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস খেলেন।
ওমানের হয়ে শাহ ফয়সাল, আমির কালিম ও জিতেন রামানন্দী দুটি করে উইকেট নেন। তবে নিয়মিত উইকেট হারিয়েও ভারত শেষ পর্যন্ত বড় সংগ্রহ দাঁড় করায় ১৮৮ রান।
মন্তব্য করুন
