বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ব্রিজের নিচে মিলল নারীর মাথা ও দুই হাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর সবুজবাগে কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথা ও দুই হাত উদ্ধার হলেও শরীরের বাকি অংশ এখনও পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগ এলাকার একটি কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারীকে ২ থেকে ৩ দিন আগে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে। উদ্ধার হওয়া অংশগুলো অর্ধগলিত অবস্থায় ছিল।

তিনি বলেন, মরদেহের মাথা ও দুই হাত উদ্ধার করা গেলেও শরীরের বাকি অংশ এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

ওসি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন