

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রেকর্ড রান তাড়ার চ্যালেঞ্জে নেমে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে লিটন দাসের দল পরাজিত হয়েছে ৩৯ রানে। আরও বড় ব্যবধানে হারতে পারত টাইগাররা—যদি না তাওহিদ হৃদয় খেলতেন ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৩ রানের লড়াই হার না মানা ইনিংস।
এর আগে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের দুটি টি–টোয়েন্টি জয় ছিল—দুটিই উইকেট ব্যবধানে। আজ ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৪২ রানে। হৃদয়ের ব্যাট না উঠলে আজই গড়তে পারত প্রতিপক্ষের বিপক্ষে দলীয় সর্বনিম্ন রানের লজ্জাজনক রেকর্ড; অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বনিম্ন স্কোর ছিল ১২৪, ২০২৩ সালে চট্টগ্রামেই।
১৮ রানে ৪ উইকেট—শুরুতেই বিপর্যয়
জয়ের লক্ষ্যে ব্যাটিং শুরু করেই ধসে পড়ে বাংলাদেশ। মাত্র ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন চার ব্যাটার— তানজিদ হাসান তামিম (২), লিটন দাস (১), পারভেজ হোসেন ইমন (১), সাইফ হাসান (৬)।
সেখান থেকে তাওহিদ হৃদয় ও জাকের আলি কোনো রকমে দলকে তিন অংকের কাছাকাছি নিয়ে যেতে ৪৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। জাকের ২০ রানে আউট হওয়ার পর আবার ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ‘নিঃসঙ্গ শেরপা’র মতো একাই লড়ে যান হৃদয়।
তিনি করেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি এবং শেষ পর্যন্ত ৭ চার ও ৩ ছক্কায় ১৬৬ স্ট্রাইকরেটে অপরাজিত ৮৩ রান—যা তাঁর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ৬৩, ভারতের বিপক্ষে ২০২৪ সালে হায়দরাবাদে।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একমাত্র উজ্জ্বল দিক ছিল হৃদয়ের এই ইনিংস। আয়ারল্যান্ডের হয়ে ম্যাথিউ হামফ্রিস নেন ৪ উইকেট এবং ব্যারি ম্যাকার্থির শিকার ৩ উইকেট।
হ্যারি টেক্টরের ফিফটিতে আয়ারল্যান্ডের রেকর্ড সংগ্রহ
এর আগে টস জিতে ব্যাট করে আয়ারল্যান্ড তোলে ১৮১ রান—যা বাংলাদেশের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ স্কোর। আগের সেরা ছিল ২০১২ সালে ১৪৫ রান।
ইনিংসের মেরুদণ্ড ছিলেন হ্যারি টেক্টর—তিন নম্বরে নেমে ৫ ছক্কা ও ১ চারে খেলেন অপরাজিত ৬৯ রান। তাঁর ছোট ভাই টিম টেক্টর করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তানজিম হাসান সাকিব—নেন ২ উইকেট।
মন্তব্য করুন

