শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:১০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে টুর্নামেন্টের শেষ দিনে বড় পরিসরে সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে ম্যাচ শুরুর আগে এবার কোনো জমকালো উদ্বোধনী আয়োজন রাখা হচ্ছে না।

তবে, ফাইনালের দিন জমকালো সমাপনি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।

বিসিসিআইয়ের সচিব সাইকিয়া বলেন, `গত বছরের ৪ জুনে ভয়াবহ দুর্ঘটনার কারণে, আইপিএল ২০২৬-এর উদ্বোধনী দিনে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে না। ওই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের প্রতি সম্মান হিসেবে বিসিসিআই কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে না।’

এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর বিসিসিআই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। সেবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন