শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদে কক্সবাজার ছেড়েছেন  মেসুত ওজিল ও এরদোগানের ছেলে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তার সঙ্গে থাকা তুরস্কের রাষ্ট্রপতির ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়লেও বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি। সবাই নিরাপদে কক্সবাজার ছেড়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহন করা বিশেষ বিমান।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা সুস্থ আছেন, তারা আহত হননি এবং সবাই নিরাপদে কক্সবাজার ছেড়েছেন। ক্যাম্প থেকে ফেরার পথে গাড়ি বহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের গাড়ির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগেছিলো, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ওসি বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এর আগে আজ মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে ওজিল ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X