রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ক্ষমা চাওয়াকে ‘ফাইজলামি’ বললেন কাসেমী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম
মুফতি রহমতুল্লাহ কাসেমী
expand
মুফতি রহমতুল্লাহ কাসেমী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীর ক্ষমা চাওয়ার ধরন ও পরবর্তী আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামিয়া রশিদিয়া ছতরপুর মাদরাসার অধ্যক্ষ মুফতি রহমতুল্লাহ কাসেমী।

রোববার (৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জামিয়া রশিদিয়া ছতরপুর মাদরাসার অধ্যক্ষ মুফতি রহমতুল্লাহ কাসেমীর দেওয়া ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো।

ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘দফায় দফায় ক্ষমা চাওয়ার পরেও এনসিপির কয়েকটা চাপরি যেভাবে সেলিব্রিট করতেছে মনে হচ্ছে তারা জামিয়া থেকে কনসার্টের অনুমতি নিয়ে গেছে।

তিনি আরও লেখেন, ‘আবার তাদের নেতা যেভাবে ক্ষমা চেয়েছে এটাকে ক্ষমা বলতে পারছি না এটা একটা ফাইজলামি করছে। সে ক্ষমা চাওয়ার পরিবর্তে তার পূর্বের অবস্থানকে আর দৃঢ় প্রমাণ করেছে।’

রহমতুল্লাহ কাসেমী আরও লেখেন, ‘তবে তারা জামিয়াতে এসে আত্মসমর্পণ করে গেছে এবং ওয়াদা করে গেছে সংসদে ক্ষমা চায়বে সেই পর্যন্ত আমরা তাদের ওপর নজর রাখব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন