সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্ট এলেই আসিফ নজরুলের যে পোস্ট ভাইরাল হয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৩:০৩ পিএম আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। আর এই দিনটিতে বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্ট ভেসে বেড়ায়।

প্রতি বছরের ন্যায় এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। একইভাবে আজ তার ২০১৮ সালের করা পোস্টটি আবারও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পোস্টে আসিফ নজরুল শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত প্রধান নেতা উল্লেখ করে লিখেছিলেন, ‘সব অপপ্রচার আর অতিরঞ্জনের মাঝে সবচেয়ে ধ্রুব সত্য হচ্ছে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত প্রধান নেতা। যে স্বাধীনতা এনেছেন তিনি, কমবেশি তার সুফল ভোগ করছি আমি, আপনি সবাই।’

শেখ মুজিবুরের অবদান প্রসঙ্গে তিনি লিখেছিলেন, ‘যে স্বাধীনতা এনেছেন তিনি, কমবেশি তার সুফল ভোগ করছি আমি, আপনি সবাই।’

সবশেষে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তার ও পরিবারের মাগফেরাত কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন