সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ করায় ক্ষেপে গেলেন পথচারী
expand
রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ করায় ক্ষেপে গেলেন পথচারী

রাস্তা বন্ধ করে সমাবেশ করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে দলটি সমাবেশ করে।

এ সময় রাস্তা বন্ধ থাকায় পথচারীরা ক্ষোভ প্রকাশ করেন। এই সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এক ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলের আশপাশের গলিতে দলের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। রাস্তা থেকে যাতায়াতের অসুবিধায় হওয়ায় এক মধ্যবয়স্ক নারী ও এক তরুণী দলের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, নারীদের যাতায়াতের কোনো ব্যবস্থা আছে। রাস্তা বন্ধ করে কেউ এসব করে, আমরা কিভাবে যাবো।

সরকারের প্রতি বিভিন্ন দাবি জানিয়ে ওই সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব, এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন