

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই আন্দোলনের পর থেকেই চোখের সামনে দেখা ইতিহাস বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আলোচিত ডাকসু ভিপি পদপ্রার্থী শামীম হোসেন।
বুধবার (০৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে শামিম লেখেন, 'চাক্ষুষ ইতিহাস বদল তো আন্দোলনের পর থেকেই হয়েছে ৯ দফার আব্দুল কাদের থেকে আজ নাহিদ ইসলাম, নূর ভাই থেকে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতা। বাম থেকে মধ্যপন্থী সবাইকে বাদ দিয়ে আপনারা একক ইতিহাসের দাবি করেছেন।'
ইতিহাস পরিবর্তন প্রসঙ্গে তিনি লেখেন, 'চাক্ষুষ ইতিহাস বদল তো আন্দোলনের পর থেকেই হয়েছে ৯ দফার আব্দুল কাদের থেকে আজ নাহিদ ইসলাম, নূর ভাই থেকে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতা। বাম থেকে মধ্যপন্থী সবাইকে বাদ দিয়ে আপনারা একক ইতিহাসের দাবি করেছেন।'
নিজেকে দোসর দাবি করা হয় অভিযোগ করে তিনি লেখেন, 'আমার সব চেয়ে কষ্টের দিন ছিল যেদিন দেখলাম আমি পুরো বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেও, জুলাইয়ে আন্দোলনে থেকেও আমাদেরকে দোসর বলা হলো স্রেফ একটা ছোট নির্বাচনে অংশ নিয়েছিলাম বলে।'
তিনি আরও লেখেন, 'ঐদিন থেকে অনেক রাত আমি ঘুমাতে পারিনি। নিজের প্রতি ঘৃণা লাগত। আমার পুরনো আইডিটা জুলাইয়ে ডিজেবল করে দেয়ার পর ফেরত পাইনি বলে আজ আলাদা করে প্রমাণ করা লাগে। অথচ আমি আমার ছাত্রদেরকে নিজে গ্রুপে ঘোষণা দিয়েছি যে আমরা মৃত্যুবরণ করতে পারি , তবুও আপনারা থাকিয়েন….'
জুলাই-আগস্টের স্মৃতিচারণ করে তিনি লেখেন, 'আজও উত্তরার প্রতিটি ভয়ঙ্কর রাতের কথা স্মরণ হলে মনে পড়ে আমাদের ভাইরা বোনেরা কীভাবে জীবন দিয়ে গেলেন অনায়াসে আর আমরা বেঁচে রইলাম কাপুরুষের মতো, অপমানিত লাঞ্ছিত আর অসহায় তাকিয়ে থেকে । একটি প্রজন্মের এত বড় অসহায়ত্ব মৃত্যু অবধি বয়ে বেড়াতে হবে।'