

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টে তিনি ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ করে সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন।
বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে সামিউল হাসান শোভন লেখেন, ‘সংসদে বিএনপির সাথে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সাথে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি। হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে, গোড়ালি কাটতে পারে, মাথা ফাটাতে পারে। আর আপনারা সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিলই করে গেলেন।
তিনি আরও লেখেন, ৯০-এর দশকে শিবিরের উপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন। আপনারা এতো আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কী করবেন, তারা তো ঠিকই আইনকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে প্রতিনিয়ত।’
শেষে তিনি লেখেন, ‘তোমাকে আবার জেগে উঠতে হবে, হে শিবির_ক্যাডার_নাসির, দেখো পুনরায় নব্যসন্ত্রাসের উত্থান হয়েছে।’
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যের ঘরে এমন বক্তব্যকে উসকানিমূলক ও সহিংসতাকে উৎসাহিতকারী হিসেবে আখ্যায়িত করেন। মো. তানভির নামের একজন মন্তব্য করেন, ‘সামিউল তোমার এমন উত্তেজনামূলক বক্তব্যর তীব্র নিন্দা জানাই।’ রিফাত হেসেন মাহিন নামের আরেকজন লেখেন, ‘রগ কাটা কি শুরু হয়ে গেছে?’ মাহমুদ রাসেল নামে একজন মন্তব্য করেন, ‘তার মানে শিবির রগ কাটে এটা সত্য? এ ছাড়া মো. আবির হোসেন আবির লেখেন, ‘রগ কাটার ইতিহাস কি তাহলে সত্য ধরতে হবে?’