রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসিফ আকবরের আবেগঘন বার্তা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:১৩ পিএম আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পিএম
এনপিবি গ্রাফিক্স।
expand
এনপিবি গ্রাফিক্স।

২০২৬-এর কোরবানির ঈদে বিশ্বব্যাপী ভাইরাল বাংলাদেশের অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে এবার এক আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

শনিবার (৬ জুন) ফেসবুবকে দেওয়া এক পোস্টে মহিষটির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানান।

ফেসবুক পোস্টে আসিফ আকবর লেখেন, ‘এই বাফেলো’টার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে! আরও অসহ্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানে না তার দোষ কী! সে একটা আদুরে পরিবেশে বেড়ে উঠেছে, ভবিষ্যৎ জানি না।

তিনি লেখেন, ‘অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ রইলো, প্লিজ এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক। প্লিজ!’

প্রসঙ্গত, সম্প্রতি ঈদুল আজহায় প্রাণিটিকে উৎসর্গের কথা থাকলেও তা আর সম্ভব হয়নি। বর্তমানে আলোচিত এই অ্যালবিনো মহিষটি ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে কেরানীগঞ্জ থেকে মহিষটিকে সেখানে স্থানান্তর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন