

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছোট্র রামিসা আক্তারের নির্মম বিদায় পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুকে পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যাশিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে! যার বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি।’
ভবিষ্যতের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি এখন সময়েরও দাবি, জানান তিনি।
তার মতে, কেবলমাত্র আল্লাহর আইনই পারে এসব বর্বরতা নির্মূল করতে।
এর আগে আজ বিকেল সাড়ে ৪টার দিকে রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সেখানে তিনি লিখেছেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ। এইসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন।’
