বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষে ইতিবাচকতা ও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন দেশবাসীকে ইতিবাচকতা, সহমর্মিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উন্নত ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরের প্রথম দিনে তিনি সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।

নববর্ষকে একটি বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে মাহদি আমিন বলেন, ‘এবারের নববর্ষ আমাদের সামনে এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে: নতুনভাবে ভাবার, আরও দায়িত্বশীলভাবে কাজ করার এবং একসাথে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার। বহুদিন পর আমরা সত্যিই এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।’

দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়টাকে আমরা যদি ইতিবাচকতা, সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজে লাগাতে পারি, তবে আগামীর দিনগুলো হয়ে উঠবে আরও উজ্জ্বল ও আনন্দময়। আমাদের প্রিয় বাংলাদেশ অর্জন করবে সমৃদ্ধি ও স্বনির্ভরতা, ইনশাআল্লাহ।

নতুন বছরের প্রত্যয়ে মাহদি আমিন আরও বলেন, ‘আসুন, আশাবাদ ও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাই এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবার, সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার অঙ্গীকার করি।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে শান্তি, সুস্থতা ও সাফল্য বয়ে আনবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন