

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডুবে বহু হতাহতের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি।
ওই স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ প্রশ্ন তুলেছেন, ‘নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর মতো নিরাপদ সড়কের জন্য আর কত বছর আমাদের অপেক্ষা করতে হবে!’
এছাড়া স্ট্যাটাসটি কমেন্টে তিনি উল্লেখ করেছে, ‘প্রত্যেকটা দুর্ঘটনার জন্য আমাদের সামগ্রিক অব্যবস্থাপনাই মূলত দায়ী। নিরাপদ সড়ক, নৌ,খাদ্য কিংবা চিকিৎসা—যাই বলেন, সবক্ষেত্রেই অব্যবস্থাপনা। অথচ উন্নয়নের ফিরিস্তি শুনতে শুনতে আমরা ক্লান্ত। দৌলতদিয়া ফেরিঘাটের বাস দুর্ঘটনার ভিডিওটা দেখলাম। খুবই মর্মান্তিক ও উদ্বেগজনক। আল্লাহ নিহতদের জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।’
প্রসঙ্গত, বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপর কয়েকজন সাঁতরে উপরে উঠতে পারলেও বাকিরা বাসটির সঙ্গে পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন
