বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা সরকার সমর্থিত মব-কালচারের সূচনা: জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ এএম আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংক-এ সাম্প্রতিক সময়ে সৃষ্ট পরিস্থিতি দেশে সরকার-সমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনার ইঙ্গিত বহন করে। তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই। দেশের অর্থনীতি ইতোমধ্যেই নানা সংকটে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের স্বৈরতান্ত্রিক প্রভাব, দুর্নীতির বিস্তার, চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে অর্থনৈতিক ব্যবস্থাপনা চরম চাপে রয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দায়িত্বশীল পদে থাকা দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিনিয়ত মব সৃষ্টি করে হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সরকারকে অবিলম্বে এ ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও দক্ষ ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X