মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ‘উদ্যোগকে’ স্বাগত জানালেন সারজিস 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
তারেক রহমান এবং সারজিস আলম ।। ফাইল ছবি
expand
তারেক রহমান এবং সারজিস আলম ।। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে জয়ের পর সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে বাংলাদশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তার এ উদ্যোগকে দেশের রাজনীতিতে ‘ইতিবাচক ধারার সূচনা’ হিসেবে অভিহিত করে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ প্রতিক্রিয়া জানান।

সারজিস আলম লেখেন, ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।

তিনি আরও উল্লেখ করেন, পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup