

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সমর্থনেই যে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে, সেটা গতকাল স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ গতকাল মন্ত্রিসভায় যা বলেছেন, সেটাই উদ্ধৃত করে আসিফ আজ সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘‘ধন্যবাদ পাকিস্তান।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’’
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। গত ২২ জানুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়েছিলেন আসিফ নজরুল।
লিটন দাস-নুরুল হাসান সোহানদের সঙ্গে ঢাকার এক পাঁচ তারকা হোটেলে কথাবার্তা শেষে সাংবাদিকদের তানজিদ হাসান তামিমদের সঙ্গে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই। আইসিসি থেকে সুবিচার পাইনি। এখনো আশা করবো আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার অধিকার যেটা শ্রীলঙ্কা আমাদের খেলার সুযোগ করে দিয়েছে এবং বহু নজির পৃথিবীতে আছে যে, অন্য একটা ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকির কারণে খেলা হচ্ছে।’
মন্তব্য করুন
