

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রযুক্তির কল্যাণে মানুষের যোগাযোগ ব্যবস্থা হয়েছে আরও সহজ। মানবজীবনের প্রায় সবকিছুই এখন প্রযুক্তি নির্ভর। আধুনিকতার এমন প্রসারের যুগে- জীবনের অন্যতম অনুসঙ্গ- ‘বিয়ে’ও কি অনলাইনে শুদ্ধ হবে? জনমনে এই প্রশ্নের এখন ব্যাপক আলোড়ন।
এনপিবির পাঠকদের জন্য এখানে সে প্রশ্নের উত্তর তুলে ধরা হলো-
শরিয়া বিশ্লেষকদের মতে, মেসেজ বা ফোনকলের একপ্রান্তে পাত্র অপরপ্রান্তে পাত্রি যদি কবুল বলে, অর্থাৎ বর যদি কনেকে বলে, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম। প্রতোত্তরে কনে বলল, আমি কবুল করলাম। তাহলে বিয়ে শুদ্ধ হবে না। কেননা, বিয়ে শুদ্ধ হওয়া জন্য শর্ত হলো, পাত্র-পাত্রি অথবা তাদের উকিল—ইজাব-কবুলের স্থানে উপস্থিত থাকতে হবে। এবং একইস্থানে সাক্ষী হিসেবে- দুজন পুরুষ বা একজন পুরুষ ও দুজন নারীর উপস্থিতি থাকাও জরুরি।
(সূত্র: বাদায়েউস সানায়ে ২/৫২৭; মুখতারাতুন নাওয়াযিল ২/১৩; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬; মুঈনুল মুফতী, তুমুরতাশী পৃ. ১৮০; আলবাহরুর রায়েক ৩/৮৮; দুরারুল হুক্কাম ১/৩২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৮)
সূত্র: আল-কাউসার