রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ধোয়া হয় মসজিদে নববীর কার্পেট, জানলে অবাক হবেন!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:১০ পিএম আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

মসজিদে নববীতে প্রতিদিন হাজার হাজার মুসল্লি ও জিয়ারতকারী আসেন। তাদের জন্য সবসময় পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশাল পরিসরে কার্পেট পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনা করা হয়।

মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০০টি কার্পেট ধুয়ে ও জীবাণুমুক্ত করে পুনরায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। এভাবে মসজিদজুড়ে থাকা প্রায় ২৫ হাজার কার্পেটের পরিচ্ছন্নতা নিয়মিতভাবে বজায় রাখা সম্ভব হচ্ছে।

সৌদি বার্তা সংস্থা এসপিএর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বছরে ১ লাখ ৮০ হাজারের বেশি বার কার্পেট পরিষ্কার ও পরিচর্যার কাজ করা হয়। আধুনিক প্রযুক্তি ও বিশেষ পদ্ধতির মাধ্যমে কার্পেটগুলো ধোয়া হয়, যাতে পরিচ্ছন্নতার পাশাপাশি এর মান ও স্থায়িত্বও অক্ষুণ্ণ থাকে।

মসজিদে নববীতে ব্যবহৃত কার্পেটগুলো সৌদি আরবেই তৈরি। উন্নত মানের এসব কার্পেট দীর্ঘদিন ব্যবহারের পরও আরাম ও সৌন্দর্য ধরে রাখে। মূল মসজিদ, ছাদ এবং বাইরের চত্বরজুড়ে পরিকল্পিতভাবে কার্পেট বিছানো থাকে, ফলে মুসল্লিদের চলাচল ও ইবাদতে কোনো অসুবিধা হয় না।

কর্তৃপক্ষের লক্ষ্য, মসজিদে আগত প্রত্যেক মুসল্লির জন্য একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও প্রশান্তিময় পরিবেশ নিশ্চিত করা। তাই প্রতিদিনই নিরলসভাবে চলছে এই বিশাল পরিচ্ছন্নতা কার্যক্রম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।