শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

এই দেশ দুটিতে শুক্রবার থেকে রোজা শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ এএম আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে কোথাও ১৮ ফেব্রুয়ারি, কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হলেও নিউজিল্যান্ড ও ফিজিতে আজ থেকে শুরু হচ্ছে রোজা। দেশ দুটিতে রমজান শুরু হবে আজ ২০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে।

বুধবার সন্ধ্যায় (শাবান মাসের ২৯ তারিখ) রমজানের চাঁদ দেখা যায়নি দেশ দুটিতে। ফলে একদিন শাবান মাস পূর্ণ করে শুক্রবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয় সংশ্লিষ্ট ইসলামিক কর্তৃপক্ষ।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লিগ আলাদা ঘোষণায় জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবানের ৩০তম দিন পূর্ণ হবে। এরপর ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রমজান।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশ দুটির ভৌগোলিক অবস্থান এমন যে, ওইদিন সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রেও দেখার সম্ভাবনা ছিলো না। আর স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করা হয়েছে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ আরও কয়েকটি দেশে। অন্যদিকে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসরসহ আরও কয়েকটি দেশে রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে।

একই চাঁদ, একই রমজান—তবু ভৌগোলিক পার্থক্যের কারণে বিশ্বজুড়ে শুরুতে এই ভিন্নতা যেন রমজানের বৈশ্বিক বৈচিত্র্যকেই তুলে ধরলো। সূত্র: খালিজ টাইমস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X