

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তাহেরি লেখেন,“চাঁদা এক প্রকার জুলুম হোক সমঝোতার ভিত্তিতে কিংবা জোর-জবরদস্তির ভিত্তিতে। আপনার বক্তব্যে চাঁদাবাজি উৎসাহ পেতে পারে। আশা করছি, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী বক্তব্যটি প্রত্যাহার করবেন। জয় হোক মানবতার।”
জানা গেছে, একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পরিবহন খাতে অর্থ আদায় প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয়, সেটিকে তিনি ‘চাঁদাবাজি’ মনে করেন না। তার ভাষ্য অনুযায়ী, এসব অর্থ মালিক-শ্রমিকদের সমঝোতার ভিত্তিতে এবং একটি অলিখিত বিধি মেনে তাদের কল্যাণে নেওয়া হয়।
মন্ত্রী আরও বলেন,"চাঁদাবাজি হলো এমন কিছু, যেখানে কেউ টাকা দিতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয়।” সমঝোতার ভিত্তিতে টাকা আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
এ প্রসঙ্গে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদ এর সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, মন্ত্রী মহোদয়ের বক্তব্য নিরপেক্ষভাবে ভাবা উচিত। শ্রমিক সংগঠনগুলোর অনুদান কখনো চাঁদাবাজি হবে না। তবে পরিবেশ-পরিস্থিতির আলোকে আরও সংযত ও ঠান্ডা মাথায় বক্তব্য দিলে মন্ত্রী মহোদয়ের জন্যই ভালো হতো।
এদিকে তাহেরির ওই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা ইস্যুটিকে আরও আলোচিত করে তুলেছে।
মন্তব্য করুন
