

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক রেলওয়ের স্লিপার (রেল লাইনের নিচে ব্যবহৃত কাঠ) উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাত পৌনে ১২টার রেলওয়ের এক কর্মচারীর বাসা থেকে অবৈধভাবে মজুদ সরকারি এসব কাঠ উদ্ধার হয়। তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করেনি আভিযানিক দল।
জানা গেছে, রেলওয়ের বিপুল সংখ্যক সরকারি কাঠ মজুদ রয়েছে এমন একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনার পর পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর (সিআই) হাসান শিহাবুল ইসলামের নির্দেশে পৌর শহরের ইসলামপুর এলাকায় অবস্থিত রেল কর্মচারী মোস্তাফিজুর রহমানের বাসায় অভিযান পরিচালনা করে দুই বাহিনীর চৌকস একটি দল।
এসময় বাংলাদেশ রেলওয়ের ঊর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী-পথ দপ্তরের ওয়েম্যান হিসেবে কর্মরত ওই কর্মচারীর বাসার পাশের একটি কক্ষ রাখা মোট ৮৬ পিস বিভিন্ন সাইজের কাঠ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৫ টি বাতা এবং ৪১ টি প্রায় ১০ ফিট লম্বা কাঠ রয়েছে।
আভিযানিক দলের মতে, রেলওয়েতে চাকুরীর সুবাধে কর্তৃপক্ষকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য নষ্টের পাশাপাশি রেল লাইনে ব্যবহার উপযোগী ভালো স্লিপার নাম মাত্র মূল্যে কিনে নিজ বাসায় মজুদ করে আসছিলো ওই কর্মচারী। পরবর্তীতে এসব স্লিপার থেকে আসবাবপত্র তৈরীর জন্য বিভিন্ন সাইজের কাঠ বানাতো মোস্তাফিজুর।
তবে, অভিযানের সময় স্লিপার থেকে বানানো এসব কাঠ নিজের দাবী করলেও তাৎক্ষনিক ভাবে কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনি রেলওয়ের ওই কর্মচারী।
এ ঘটনায় রাত পৌনে ১ টার দিকে আভিযানিক দল উদ্ধারকৃত বিপুল সংখ্যক সরকারি কাঠ পার্বতীপুর রেলওয়ে থানা হেফাজতে নিয়ে আসে। অভিযোগ আছে, কর্তৃপক্ষের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ওই দপ্তর হতে নষ্টের পাশাপাশি ভালো স্লিপার বের হয়ে আসছিলো। এঘটনার পর অভিযোগের সত্যতা পাওয়া যায়।
সরকারি কর্মচারীর বাসা থেকে উদ্ধার হওয়া স্লিপারের বিষয়ে জানতে মুঠোফোনে রাত ১ টা ৬ মিনিটে পার্বতীপুরের ঊর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী-পথ দপ্তরের কর্মকর্তা আল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারি সাব-ইন্সপেক্টর (এএসআই) শেখ মেহেদী জামাল জানান, রেল পুলিশের সহযোগীতায় একটি বাসা থেকে বিপুল সংখ্যক রেলওয়ের সরকারি কাঠ উদ্ধার করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
