সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে ১৭ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ‘রুমমেটের’ বিরুদ্ধে। মেস্ত্রে এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। রোববার (১০ মে) ঘটনাটি প্রকাশ্যে আসে এবং ইতালির কারাবিনিয়েরি পুলিশ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।

জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী তিন মাসের শিশু সন্তানের জননী। সে ওই অ্যাপার্টমেন্টে অন্যান্য পরিবারের সঙ্গে শেয়ার করে বসবাস করতেন। সেখানেই একই অ্যাপার্টমেন্টের এক পুরুষ রুমমেট সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেন বলে দাবি করা হয়েছে।

ঘটনাটি প্রকাশের পর স্থানীয় রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মনফালকোনের সাবেক মেয়র আনা সিসিন্ট একে ‘অগ্রহণযোগ্য জঘন্য ঘটনা’ বলে মন্তব্য করেন। ভেনিস লীগের নেতা অ্যালেক্স বাজারোও ঘটনাটির নিন্দা জানিয়ে আবাসন ব্যবস্থার অনিয়ম ও ‘রুম শেয়ারিং’ পরিস্থিতিকে দায়ী করেন।

তিনি এবং ভেনিস লীগের নেতা অ্যালেক্স বাজারো সরাসরি অভিযোগ করেছেন যে, অতিরিক্ত মানুষ গাদাগাদি করে থাকা এবং ‘সাবলেট’ বা ‘রুম শেয়ারিং’ এর আড়ালে চলা কালোবাজারিই এই অপরাধের সুযোগ তৈরি করে দিয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন