

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) নবান্নে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে মন্ত্রীদের দপ্তর বণ্টন ও প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করার কথা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বৈঠকে নতুন মন্ত্রীদের দায়িত্ব নির্ধারণের পাশাপাশি সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনাও তুলে ধরা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে নতুন সরকারের অগ্রাধিকার ও প্রশাসনিক দিকনির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
গত শনিবার শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তার নেতৃত্বে প্রথম প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে ইতোমধ্যে নবান্ন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশ অতিরিক্ত টহল চালাচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে সরকার গঠনের পর রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিবিরোধী দলগুলোর ঐক্যের আহ্বান জানালেও সিপিআইএম ও কংগ্রেস সেই প্রস্তাবে সাড়া দেয়নি। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন, অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো শক্তির সঙ্গে তারা একমত নন।
