

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১০ম ইপিএস বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬।
রবিবার (১৯ এপ্রিল) ইনছন-এর রয়্যাল ব্যাডমিন্টন সেন্টারে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে ‘ইপিএস বাংলা কমিউনিটি’।
এবারের টুর্নামেন্টে সিঙ্গেল ও ডাবলস—দুই বিভাগে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাজুড়ে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। সিঙ্গেলস বিভাগে খেলোয়াড়রা দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেন। একইভাবে ডাবলস বিভাগেও ১৬টি দল গ্রুপভিত্তিক লড়াইয়ে অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে সিঙ্গেলস বিভাগে চ্যাম্পিয়ন হন শেখ দেলোয়ার টাইটান এবং রানারআপ হন বিলাশ। ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয় 시화 বয়েজ-এর শেখ দেলোয়ার টাইটান ও দিদার জুটি এবং রানারআপ হয় বিডি টাইগার্সের সোহেল ডাকুয়া ও নাহিদ ইসলাম জুটি।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনের ফাঁকে এ ধরনের ক্রীড়া আয়োজন মানসিক প্রশান্তি এনে দেয় এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি এসব আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
অনুষ্ঠানে ইপিএস বাংলা কমিউনিটির উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারিসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী ও রানারআপদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন