রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় ‘বাংলা ভয়েস’ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শেখ সারোয়ার হোসেন, হোয়াসং, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার হোয়াসং শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। ‘বাংলা ভয়েস’ শীর্ষক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

রঙিন আলপনা, ঘুড়ি ও বর্ণিল সাজসজ্জায় সজ্জিত অনুষ্ঠানস্থলটি যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। অনুষ্ঠানে সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি আয়োজন করে 문화다양공간 서로 (Seoro Cultural Diversity Space), যা বিদেশি ও অভিবাসী কমিউনিটির সাংস্কৃতিক বৈচিত্র্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন