

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের ২০২৬ সালের রমজানে পবিত্র মক্কায় হারামাইন শরীফ ও মসজিদে নববীতে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে হারামাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পবিত্র রমজান মাসজুড়ে সৌদি আরবের দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখেরও বেশি ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর তত্ত্বাবধানে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রমজানে সৌদি আরবের দুই মসজিদে ইফতার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা হয় এবং কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। বিশেষ করে মাগরিবের নামাজের আগে ব্যস্ত সময়ে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করে হারামাইন শরীফ ও মসজিদে নববীর আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ। সূত্র: সৌদি গেজেট।
বিশেষভাবে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও সমন্বিত সেবা কার্যক্রমের মাধ্যমে পুরো ব্যবস্থাপনাকে আরও উন্নত করা হয়। বিশাল এই ব্যবস্থাপনা প্রমাণ করে, দুই পবিত্র মসজিদে আগতদের সেবা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সৌদি আরব কতটা আন্তরিক।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এবারের রমজানে সুন্দরভাবে মাসব্যাপী রোজাদার মুসল্লি ও হাজিদের জন্য ইফতার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে।
মন্তব্য করুন