বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের অভিনন্দন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে দেশ ও জাতির স্বার্থে তিনি তার ওপর অর্পিত সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বার্তায় খেলাফত মজলিসের নেতারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank