

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিজের অবস্থান জানিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রাইসুল হক বলেছেন, যারা আমার পরিচয় খুঁজছিলেন, আমি কুষ্টিয়া শহরে আছি। আসেন।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি বলেন প্রিয় কুষ্টিয়ান শিবির ছানারা, আসেন, পারলে আমার ২/১ টা পশম নিয়ে যান।
উল্লেখ্য, এর আগে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার ৬ রাস্তার মোড়ে এমপি আমির হামজার গাড়িবহরে হামলা হয়। এতে এমপিসহ তার ৬ কর্মকর্তা আহত হন।
এ হামলার বিবরণে আমির হামজা জানান, শনিবার দিনভর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, হরিনারায়ণপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় সফর করে মানুষের খোঁজখবর নিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখান থেকে ফেরার পথে ছয় রাস্তার মোড়ে এসে জানতে পারেন, গণঅধিকার পরিষদের কিছু লোক সেখানে মিছিল করছে। তারা তাকে গালিগালাজ ও উসকানিমূলক কথা বলছিল বলেও অভিযোগ করেন তিনি।
আমির হামজা বলেন, ‘আমি তখন নিকটস্থ থানায় গিয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। আমার গাড়ির সামনে-পেছনে পুলিশ থাকা সত্ত্বেও তারা আমার ওপর হামলা করে এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।’
এ সময় পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি। তার দাবি, হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।

