

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃ্ত্যুকে কেন্দ্র করে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।
শনিবার (১৫ আগস্ট) বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার এ সিদ্ধান্তের কথা জানান। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত থাকবে।
তিনি বলেন, স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত থাকবে।
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মো. মহসিন বলেন, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, তা খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনাকে কেন্দ্র করে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি হচ্ছে বিএসবিআরএ, অন্যটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে আসবে দুর্ঘটনার মূল কারণ। যদি শিপ ইয়ার্ড কর্তৃপক্ষের দোষ থেকে অবশ্যই তাদেরকে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি) এর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে শিপইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিক নিহত হয়।
দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়।

