রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাঙ্গেরিতে চালক ঘুমিয়ে পড়ায় উল্টে যায় বাস, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার।

পুলিশ জানায়, স্থানীয় সময় এদিন ভোরে মেজোকেরেসতেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। বাসটি নিয়েরেজহাজা শহরের দিকে যাচ্ছিল।

হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি সোজা সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank