

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আরও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৭২ জনে।
রোববার (১৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে প্রাথমিক তদন্তে।
কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিলেন। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

