শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সরকার ওয়াদা ভঙ্গ করেছে: নাহিদ ইসলাম

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
expand
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

বিএনপি সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতাদের ওয়াকআউটের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকের অধিবেশন বিরোধী দলের পক্ষ থেকে ওয়াকআউট করা হয়েছে। আমরা পুরো সময় অধিবেশনে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু থাকতে পারিনি।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন থেকে অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও বিলের ক্ষেত্রে বিএনপি সরকার ওয়াদা ভঙ্গ করেছে। আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংক্রান্ত যে বিলটি আইনে পরিণত হওয়ার জন্য উত্থাপিত হয়েছিল, সেটি পাস করার ক্ষেত্রেও ওয়াদা ভঙ্গ হয়েছে।

তিনি বলেন, বিশেষ কমিটিতে ৯৮টি অধ্যাদেশ নিয়ে সবার মধ্যে ঐকমত্য ছিল। একটি সমঝোতা হয়েছিল যে, এসব বিল নিয়ে কেউ আপত্তি তুলবে না। তবে যেসব বিষয়ে আমাদের ‘নোট অব ডিসেন্ট’ ছিল, সেগুলো আলোচনায় আসার কথা ছিল।

বিশেষ কমিটিতে স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটিতে এ সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা এখন দেখতে পেলাম, মাত্র আধা ঘণ্টার মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংক্রান্ত বিলটিতে সংশোধনী আনা হয়েছে আমাদের না জানিয়ে, কাউকে না জানিয়ে, এক ধরনের ছলচাতুরীর মাধ্যমে এটি পাস করানো হয়েছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন