বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি–এসপি বদলির নতুন পদ্ধতির প্রস্তাব দিল জামায়াত

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
expand
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি পরিকল্পিতভাবে করা হচ্ছে।

এ পরিস্থিতি বদলাতে তিনি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) পদায়ন লটারির মাধ্যমে করার দাবি জানান।

বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

সংলাপে অংশ নিয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির মন্তব্য করেন, আচরণবিধি বাস্তবায়ন নিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে পারলে নাসির উদ্দিন কমিশনের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup