

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের কর্মকাণ্ড ও সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে সরকারের ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জামায়াতের মূল্যায়ন তুলে ধরা হবে বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


