

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ নিষিদ্ধ করে নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।
জামায়াত সেক্রেটারি বলেন, সংবিধান অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং জাতীয় নির্বাচনেও তাঁদের প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় নির্বাচনে তাঁদের অংশ নিতে বাধা দেওয়া এক ধরনের দ্বিচারিতা। দেশের সাধারণ নাগরিক হিসেবে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ অধিকার তাঁদের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের বিধান বহাল রাখবে বলে বৈঠকে তাঁরা আশা প্রকাশ করেছেন এবং কমিশন বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে।
বৈঠকে ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে জামায়াত। দলটির অভিযোগ, নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল স্থানে এই নিয়োগ ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।