

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিরোধীদল যতদিন সংসদে লড়াই করতে পারবে ততদিন সংসদে থাকবে, এর বাইরে এক সেকেন্ডও নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকাবাজি ও গাদ্দারী করে তাদের যাত্রা শুরু করেছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। তবে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেয়া হবে না।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘১১ দলীয় ঐক্য’ আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, রাজপথই ১১ দলের মূল ঠিকানা। এই রাজপথেই দাবি আদায় করা হবে।
বিএনপি সব ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপ করে গণতান্ত্রিক পথসমূহ আবারও রুদ্ধ করছে এমন অভিযোগ করে জনগণকে সাথে নিয়ে সরকারের এই অবৈধ হস্তক্ষেপ মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারিও দেন বিরোধীদলীয় নেতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।
এসময় নাহিদ ইসলাম বলেন, এবার আন্দোলন শুরু হলে অর্ধেক সফলতা নয়; পরিপূর্ণ সফলতার জন্য রাজপথে নামবে জুলাইযোদ্ধারা। জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যেকোনো মূল্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে; অন্যথায় সংসদ ভবন ঘেরাও দেয়ার মতো কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।
এছাড়া ১১ দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জুলাইযোদ্ধাদের সাথে বেইমানি ও প্রতারণা করছে।
সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার এমন অভিযোগ করে তারা বলেছেন, নতুন করে স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। অবিলম্বে সরকারকে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে আবারও জুলাই নেমে আসবে।
মন্তব্য করুন