শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম
জামায়াত ইসলামীর লোগো
expand
জামায়াত ইসলামীর লোগো

‘শেরপুরের স্থগিত নির্বাচন ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, ভোটকেন্দ্র দখল, জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে’ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা এ সময় উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ দেলাওয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন