মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ডা. শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়নের পথেই হাঁটবে বিরোধী দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
expand
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

যেভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায়, সে পথেই হাঁটা হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আশাহত হয়েছি, জনগণের দেয়া ম্যানডেটকে অগ্রাহ্য করার প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি।’ তিনি আরও বলেন, ‘প্রথমে সরকারি দল ও বিরোধী দল সবাই গণভোটের বিষয়ে একমত ছিলাম। কিন্তু পরে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘন করা হলো। জনগণের সম্মানে আমরা ওয়াকআউট করেছি।’ জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কীভাবে আদায় করা যায় সেই চেষ্টা করবেন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘যেহেতু জনগণের রায় সম্মান করা হয়নি সেহেতু আমরা জনগণের কাছে ফিরে যাব। জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে গণভোট রায় বাস্তবায়ন করা যায় সেই পথেই হাঁটবে বিরোধী দল।’ গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সরব থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রুতই দলগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে, কেমন কর্মসূচিতে যাবে বিরোধী দল।’

জাতীয় সংসদে অধিবেশন চলাকালে গণভোটের রায়ের প্রতিফলন হয়নি, অবমূল্যায়ন করা হয়েছে এমন অভিযোগে সংসদ অধিবেশন ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করে বিরোধী দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup