মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একান্ত সচিব পেলেন জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো শফিকুর রহমান।
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো শফিকুর রহমান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের (মন্ত্রী পদমর্যাদা) দপ্তরে একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ ইব্রাহীম।

তিনি বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (উপসচিব) হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এ আদেশ জারি করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup